ভিডিও

স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি; প্রথম অংশ

স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি; দ্বিতীয় অংশ

স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি; তৃতীয় অংশ

স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি; চতুর্থ অংশ

প্রয়োজনীয় জিজ্ঞাসা

প্রশ্ন ও উত্তর

আজকের প্রশ্ন ও উত্তর

বয়: সন্ধি

অনেক কারণে তোমাদের দুর্বল লাগতে পারে। এর মধ্যে রক্তস্বল্পতা, অপুষ্টি ও বিভিন্ন রোগ অন্যতম। পরিমিত পরিমাণে ও পুষ্টিকর খাবার খাওয়া, বিশ্রাম নেয়া ও ব্যায়াম করার পরেও অসুস্থ বা দুর্বল লাগলে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। কৈশোরে শরীরের যথাযথ বৃদ্ধি ও সুস্থ খাবারের জন্য পরিমিত পরিমাণে পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া প্রয়োজন। পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরের স্বাভাবিক বৃদ্ধি, ক্ষয়পূরণ ও শরীরে রোগ প্রতিরোধক শক্তি সঞ্চয় করে। পুষ্টি হচ্ছে একটি প্রক্রিয়া, যার মাধ্যমে খাদ্য গ্রহণ করা থেকে শুরু করে খাদ্য পরিপাক ও শোষিত হয় অর্থাৎ পুষ্টি বলতে স্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলাফলকে বোঝায়।

অন্যান্য

যৌন অক্ষমতা

স্ত্রী সহবাসের সময় একজন পুরুষের লিঙ্গ যদি আংশিক বা সম্পূর্ণভাবে শক্ত ও খাড়া না হয় তাহলে তাকে যৌন অক্ষম বা পুরুষত্বহীন বলা হয়। কেউ কেউ জন্মগতভাবে যৌন অক্ষম হতে পারে। যৌন অক্ষমতা দুই রকম হতে পারে- স্থায়ী ও সাময়িক। কেউ কেউ স্থায়ীভাবে যৌন অক্ষম হতে পারে। এছাড়া কোনো কোনো সময় বিভিন্ন মানসিক সমস্যার কারণে সাময়িক যৌন অক্ষমতা দেখা দিতে পারে। যেমন- যৌন বিষয়ে অজ্ঞতা, ভয়, দুর্ভাবনা, হতাশা, কাজের চাপ ইত্যাদি। মাদকাসক্তি এবং ডায়াবেটিসের কারণেও একজন পুরুষ সাময়িকভাবে যৌন অক্ষম হতে পারে। কোনো কোনো সময় মেয়েদের মধ্যেও যৌন অক্ষমতা, যৌনসম্পর্কের প্রতি অনীহা বা কামশীতলতা দেখা যায়। এর কারণও অনেক রকম হতে পারে। দৈহিক কারণ ছাড়া মানসিক কারণেও (যেমন: ভুল-বোঝাবুঝি ও মনের অমিল) এ রকম সমস্যা হতে পারে। পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রে এরকম সমস্যা হলে নিরাশ না হয়ে প্রশিক্ষিত ও অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন। তবে এ ক্ষেত্রে হাতুড়ে ডাক্তার, হকার বা কবিরাজের পরামর্শ নেয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয় বরং এতে বিপদ বাড়তে পারে।
আরও...